একাকীত্ব

বৃষ্টি ভেজা (জুলাই ২০২২)

Rafiqul Islam
  • ২৭৮
সন্ধ্যা নামার আগে নিঃসীম শূন্যতার মাঝে,
প্রকৃতির বেদনাহত অসীম নীরবতার ক্ষণে
দাড়িয়ে আছি একা।
অদেখা অচেনা এক শহরে।

ফিরে চলেছে বকের সারি ঝাঁক বেধে,
গোধুলীর লালিমা স্পর্শ করে।
নিস্তব্ধপুরী যেন চরাচর জুড়ে।
কেউ নেই কোথা অজানা আতঙ্কে।

মৃত্যু ভয়ে ভীত আজ পৃথিবীর সকল মানুষ।
নীরবতা ভালো লাগে,তবে এই নীরবতা নয়।

ভীড়ের মাঝে নীরবতা বড্ড যন্ত্রণাময়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অত্যন্ত চমৎকার লেখা
শুভেচ্ছা রইলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষ কখনও কখনও একাকীত্ব উপভোগ করে কিন্তু হাজার লোকের মধ্যে নিত্য একাকীত্ব সত্যি যন্ত্রণাময়।

০৫ এপ্রিল - ২০১৯ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬